ইরান ও ইসরায়েলের পর ইরাকের আকাশসীমাও বন্ধ
ইরান ও ইসরায়েলের পর এবার আকাশসীমা বন্ধ করে দিয়েছে বন্ধ। ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এই তথ্য জানিয়েছে।
শনিবার সকালে ইরানে হামলার পরপরই ইসরায়েল তাদের আকাশসীমা সব বেসামরিক বিমানের জন্য বন্ধ করে দেয়।
এরপর ইরানের বিপ্লবী গার্ডের সাথে যোগসূত্র থাকা তাসনিম নিউজ এজেন্সি ইরানের আকাশসীমা বন্ধের খবর দেয়।
ট্রাম্প ইরানের এই হামলার সাথে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না।
