চুরি-ছিনতাই প্রতিরোধে বিশেষ অভিযান চলমান : আইজিপি

অনলাইন ডেস্ক

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে চুরি-ছিনতাই প্রতিরোধে সাদা পোশাক, পুলিশের ইউনিফর্মে ও ডিবির বিশেষ অভিযান চলমান রয়েছে। যারা চুরি-ছিনতাইয়ের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হচ্ছে।’

আজ সোমবার রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মোটা অংকের টাকা লেনদেনে পুলিশের ভূমিকা সম্পর্কে এক প্রশ্নের জবাবে পুলিশপ্রধান বলেন, ‘টাকা-পয়সা লেনদেনে যদি কেউ পুলিশের সহায়তা চায় আমরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছি। যে কোনো আর্থিক প্রতিষ্ঠানকে সহায়তা করা যাবে।’
আইজিপি বলেন, ‘রমজান উপলক্ষে ঢাকা শহরের সব মার্কেটে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন স্তরে নিরাপত্তাবলয় সৃষ্টি করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা ছাড়াও সহজে মার্কেটে চলাচলের জন্য ট্রাফিক ব্যবস্থাও জোরদার করা হয়েছে।’

ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘ডিএমপি কমিশনার পর্যন্ত রাস্তায় দায়িত্ব পালন করা ফোর্সদের সঙ্গে ইফতার করেন। অতিরিক্ত কমিশনাররাও যানজট কমাতে ইফতারের আগ পর্যন্ত রাস্তাতেই দায়িত্ব পালন করেন। তবে, বাস্তব কিছু সমস্যার কারণে আমাদের আন্তরিকতা ও সদিচ্ছা থাকা সত্ত্বেও জনগণের প্রত্যাশিত সেবা হয়তো দিতে পারছি না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights