ইরানে ১২০০টির বেশি বোমা নিক্ষেপের দাবি ইসরায়েলের

অনলাইন ডেস্ক
ইসরায়েলি বিমান বাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে গত একদিনে ইরানের ওপর ১ হাজার ২০০টির বেশি বোমা নিক্ষেপ করা হয়েছে। খবর আলজাজিরা ও জেরুজালেম পোস্ট এর।

ইসরায়েলের দাবি অনুযায়ী, বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়েও হামলার ঘটনা ঘটেছে। সেখানে অন্তত ১৪৮ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, স্কুলে হামলায় নিষ্পাপ বহু শিশু নিহত হয়েছে। এই হামলার জবাব দেওয়া হবে।

এ ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে। তবে হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির তথ্য কোনো নিরপেক্ষ সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি।

সোর্স: আলজাজিরা ও জেরুজালেম পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights