ইরানকে যে সতর্কবার্তা দিলো সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশ

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)। সেইসঙ্গে জোটের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, নিজেদের রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। খবর বিবিসির।

রবিবার জিসিসির সদস্য দেশগুলো বৈঠকে বসে। তাদের দাবি, ইরানের হামলায় সদস্য রাষ্ট্রগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে বেসামরিক স্থাপনা ও আবাসিক এলাকাও লক্ষ্যবস্তু করা হয়েছে। জিসিসির সদস্য দেশগুলো হলো সংযুক্ত আর আমিরাত, বাহরাইন, সৌদি আরব, ওমান, কাতার এবং কুয়েত।

ইরানের হামলার নিন্দা জানিয়ে সংগঠনটি এক বিবৃতিতে অভিযোগ করেছে, ইরান তাদের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। বিবৃতিতে জিসিসি ইরানকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে এবং সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্বের ওপর জোর দিয়েছে। একইসঙ্গে তারা সতর্ক করে দিয়ে বলেছে, নিজেদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজন হলে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।

পরমাণু ইস্যুতে ওয়াশিংটন-তেহরান পরোক্ষ আলোচনার মধ্যে গতকাল শনিবার ভোরে হামলা শুরু করে ইসরায়েল। মাত্র ৯ মাসের মাথায় ইরানে এ হামলা চালালো দেশটি। সঙ্গে যোগ দেয় যুক্তরাষ্ট্র। এ সময় তেহরানসহ দেশের বিভিন্ন শহরে বিস্ফোরণ ঘটে।

হামলার পরপরই ইরান পাল্টা জবাব দেয়। ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী কাজ করে এমন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। এতে ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার ও সৌদি আরবে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এবারের হামলায় শহীদ হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights