খামেনির হত্যার ঘটনায় ‘তীব্র নিন্দা’ জানাল চীন
অনলাইন ডেস্ক
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনার ‘তীব্র নিন্দা’ জানিয়েছে চীন।
সকল পক্ষকে সংযত হয়ে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে দেশটি।
রবিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানকে “ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার গুরুতর লঙ্ঘন এবং জাতিসংঘ সনদের নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়মের পরিপন্থী”। সূত্র: বিবিসি
