কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেলেন বাশার-ঋতুপর্ণাসহ ৯ ক্রীড়াবিদ

অনলাইন ডেস্ক
প্রথমবারের মতো ক্রীড়াবিদদের সম্মাননা দিয়েছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশন। ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক ও বর্তমান মিলিয়ে ৯ জন ক্রীড়াবিদকে দেওয়া হয়েছে ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড’।

আজ রবিবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মনোনীত ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিটি পুরস্কারের সঙ্গে রয়েছে এক লাখ টাকা অর্থ পুরস্কার। এই সম্মাননা প্রয়াত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নামে প্রবর্তিত।

ক্রিকেট বিভাগে পুরস্কার পেয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও জাতীয় দলের পেসার মারুফা আক্তার। ফুটবলে সম্মাননা পান আলফাজ আহমেদ ও ঋতুপর্ণা চাকমা।

এছাড়া হকিতে আমিরুল ইসলাম, ব্যাডমিন্টনে আল আমিন জুমা, আর্চারিতে সাগর ইসলাম এবং টেবিল টেনিসে খৈ খৈ মারমা পুরস্কৃত হয়েছেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও নিয়মিতভাবে এই আয়োজন অব্যাহত রাখা হবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আগামীতে কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড আন্তর্জাতিক মানের ও আরও বড় পরিসরে আয়োজন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights