ট্রাম্পের ইরান হামলার নির্দেশ নিয়ে প্রশ্ন তুললেন সিনেটর বার্নি স্যান্ডার্স

অনলাইন ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলার নির্দেশ নিয়ে প্রশ্ন তুলেছেন সিনেটর বার্নি স্যান্ডার্স।

স্যান্ডার্স রেবিবার ইন্সটাগ্রামে এক পোস্টে লিখেছেন, “ট্রাম্প বলেছেন তিনি ইরানকে হামলা করেছেন, কারণ ইরানের কাছে পারমানবিক অস্ত্র থাকা উচিত নয়, সত্যিই?”

গত জুনের কথা উল্লেখ করে তিনি আরো লিখেছেন, “এতো সেই প্রেসিডেন্ট, যিনি গত জুনে (১২দিনের যুদ্ধ) বলেছিলেন, ইরানের পারমানবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।”

পোস্টের শেষে স্যান্ডার্স লিখেছেন, “ভিয়েতনাম, ইরাক, ইরান। আরেকটি মিথ্যা, আরেকটি যুদ্ধ” ।
সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights