শ্রমিক হত্যা মামলায় আইভীর গ্রেপ্তার আবেদন মঞ্জুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জের বৈষম্যবিরোধী আরও একটি হত্যা মামলায় গ্রেপ্তার আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২ মার্চ) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুন আসামি ও রাষ্ট্রপক্ষের শুনানী শেষে গ্রেপ্তার আবেদন মঞ্জুর করেন।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ (পিপিএম) এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টিরিয়র মিস্ত্রী সেলিম মন্ডল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার আবেদন দেখানো হয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতে আদালত দুই পক্ষের শুনানী শেষে গ্রেপ্তার আবেদন মঞ্জুর করেছেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, আইভীকে সকলেই চেনেন। আইভীর ঘটনাস্থলে উপস্থিত থাকলে এজাহারকারী তার নাম দিতেন। আইভী এই ঘটনার সাথে সম্পৃক্ত নয়। আমরা আদালতে বক্তব্য উপস্থাপন করেছি। আদালত শুনানী শেষে গ্রেপ্তার আবেদন মঞ্জুর করেছেন। এই মামলায় গ্রেপ্তার দেখানোর পর আমরা আইনিভাবে পরবর্তী পদক্ষেপ নিব।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানার একটি মামলায় ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে শোন এ্যারেষ্টের আবেদন করেন। ২০২৪ সালের ৩০ জুন কৃষক ওয়াজেদ আলী বাদি হয়ে ইন্টিরিয়র মিস্ত্রী সেলিম মন্ডলকে পুড়িয়ে হত্যার অভিযোগে মামলাটি দায়ের করেছিলেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই চিটাগাং রোড এলাকার ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের নীচতলায় অগ্নিসংযোগ ঘটে। এতে ব্যাংকের ইন্টিরিয়র ডেকোরেশনের কাজে নিয়োজিত সেলিম মন্ডলসহ তিন শ্রমিক আগুনে পুড়ে মারা যায়।

তার আগে গত ২৬ ফেব্রুয়ারি দুপুরে সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী ফতুল্লা থানায় করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলায় এবং সদর মডেল থানায় দায়ের করা হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলায় জামিন পান।

প্রসঙ্গত, গত বছরের ৯ মে ভোর রাতে শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়েছিলো। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সেই সাথে গত বছরের নভেম্বর মাসে হাইকোর্ট ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে পাঁচ মামলায় জামিন দিয়েছিলেন। এরপর আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়। পরে ১৮ নভেম্বর তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা ও সদর থানায় দায়ের করা আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights