সায়েদাবাদে মাদকবিরোধী অভিযানে ডিএনসির ইন্সপেক্টর গুলিবিদ্ধ

অনলাইন প্রতিবেদক
রাজধানীর সায়েদাবাদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) অভিযানে সন্ত্রাসীদের গুলিতে মো. সিদ্দিকুর রহমান (৩৮) নামের এক ইন্সপেক্টর গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে সায়েদাবাদের রেললাইনের পাশে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ঢাকা মেট্রো দক্ষিণ সার্কেলের উপ-পরিচালক রাজিউর রহমান।

তিনি জানান, সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম সায়েদাবাদ রেললাইন এলাকায় অভিযান পরিচালনা করছিল। এ সময়ে তিনজন মাদক কারবারিকে শনাক্ত করা হয়। পরে তাদের মধ্য থেকে একজনকে আটক করার চেষ্টা করলে পকেট থেকে পিস্তল বের করে তাদের লক্ষ্য করে চার রাউন্ড গুলি করে। এতে ইন্সপেক্টর সিদ্দিকুর রহমানের বাম পায়ের হাঁটুর নিচে একটি গুলি লাগে। পরে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়।

রাজিউর রহমান আরও জানান, গুলিবিদ্ধ অবস্থায় সিদ্দিকুর রহমানকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights