ইরাকে মার্কিন সেনা অবস্থানকারী হোটেলে হামলা
অনলাইন ডেস্ক
ইরাকের ইরবিলে মার্কিন সেনা অবস্থানকারী হোটেলে হামলার দাবি করেছে দেশটির শিয়াপন্থী সশস্ত্র গোষ্ঠী ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’।
ইরান সীমান্তবর্তী কুর্দি অঞ্চলের রাজধানী ইরবিলে এই হামলার ঘটনা ঘটে।
‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ দাবি করেছে, তারা ইরবিলের একটি হোটেলে ড্রোন হামলা চালিয়েছে। ওই হোটেলটিতে মার্কিন সেনারা অবস্থান করছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে ইরাকি সংবাদ সংস্থা নায়া একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছে। সেখানে ইরবিলের একটি ভবনে আগুন জ্বলতে দেখা গেছে। ওই পোস্টে দাবি করা হয়েছে, ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক ‘দখলদারদের ঘাঁটিগুলো’ লক্ষ্য করে ড্রোন ছুড়েছে। সূত্র: আল-জাজিরা
