ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এবার ইসরায়েলের ভেতরেই ক্ষেপণাস্ত্র আঘাতের খবর পাওয়া গেছে। দেশটির গণমাধ্যম বলছে, ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে।

ইসরায়েলের চ্যানেল ১২ এর প্রতিবেদন অনুযায়ী, একটি ফ্র্যাগমেন্টেশন ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র মধ্যাঞ্চলীয় শহর পেতাহ তিকভা Petah Tikva তে আঘাত করে। এতে বিস্ফোরক খণ্ড ছড়িয়ে পড়েছে বলে দাবি করা হয়েছে।

দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ইসরায়েলের মধ্যাঞ্চলে আছড়ে পড়ে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে ইরানের বিরুদ্ধে ইসরায়েল, যুক্তরাষ্ট্রের যৌথ হামলা মঙ্গলবার পর্যন্ত চতুর্থ দিনে গড়িয়েছে। দেশটিতে দুই ক্ষমতাধর দেশের মুহুর্মুহু হামলায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।

সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights