যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে ১০৯৭ বেসামরিক নাগরিক নিহত : রিপোর্ট

অনলাইন ভার্সন
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানে এক হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার কর্মী সংবাদ সংস্থা (এইচআরএএনএ) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে এক হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তিদের মধ্যে ১০ বছরের কম বয়সি শিশুর সংখ্যা ১৮১। বেসামরিক মানুষ আহত হওয়ার সংখ্যা পাঁচ হাজার ৪০২–এ পৌঁছেছে। এর মধ্যে ১০০ শিশু।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইরানে অন্তত ১০৪টি হামলার ঘটনা ঘটেছে। সংস্থাটির মতে, এসব হামলা সামরিক ঘাঁটি, চিকিৎসা কেন্দ্র এবং আবাসিক এলাকায় আঘাত হেনেছে। আরও কয়েক শত মানুষের মৃত্যুর খবর পর্যালোচনা করা হচ্ছে।

সূত্র : বিবিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights