পদোন্নতি পেয়ে ব্র্যাক ব্যাংকে নতুন দুই এএমডি

অনলাইন ডেস্ক

ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি গত ১ মার্চ থেকে কার্যকর হয়েছে।

শাহীন ইকবাল এখন ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং হিসেবে দায়িত্ব পালন করবেন। মো. শাহীন ইকবাল বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি, চট্টগ্রাম (বর্তমানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

তিনি সিএফএ সোসাইটি বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট এবং সিএফএ ইনস্টিটিউট ভার্জিনিয়ার সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights