নিহত ষষ্ঠ মার্কিন সেনার পরিচয় প্রকাশ করলো পেন্টাগন
অনলাইন ডেস্ক
কুয়েতে ইরানের হামলায় নিহত ষষ্ঠ মার্কিন সেনার পরিচয় প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগন। ওই সেনা চিফ ওয়ারেন্ট অফিসার-৩ এর নাম রবার্ট এম মারজান। তার বয়স ৫৪ বছর। ক্যালিফোর্নিয়ার সাক্রামেন্টের বাসিন্দা ছিলেন তিনি।
বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, ‘গত ১ মার্চের ঘটনার সময় মারজান কুয়েতের পোর্ট সুয়াইবাতেই ছিলেন। ধারণা করা হচ্ছে, ওই হামলায় প্রাণ হারানো ব্যক্তি তিনিই। তবে চিফ ওয়ারেন্ট অফিসার-৩ মারজানের পরিচয় শতভাগ নিশ্চিত হতে এখনো মেডিকেল পরীক্ষা করা বাকি রয়েছে।
পেন্টাগন এখনো মারজানের কোনো ছবি প্রকাশ করেনি।
গত রবিবার কুয়েতের পোর্ট সুয়াইবাতে অবস্থিত একটি কমান্ড সেন্টারে ইরানের চালকবিহীন বিমান হামলায় ছয়জন মার্কিন সেনা নিহত হন।
সূত্র : বিবিসি।
