আজারবাইজানে ড্রোন হামলা ইরানের

অনলাইন ডেস্ক

ইরানের একটি ড্রোন হামলায় দুইজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে বলে জানিয়েছে আজারবাইজান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের কাছে এ ঘটনার প্রতিবাদ জানানো হবে এবং একটি প্রতিবাদপত্রও দেওয়া হবে আনুষ্ঠানিকভাবে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, একটি ড্রোন নাখচিভান স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্রের বিমানবন্দরের টার্মিনাল ভবনে আঘাত হানে। আরেকটি ড্রোন শাকারাবাদ গ্রামের একটি স্কুল ভবনের কাছাকাছি পড়ে। এ হামলায় বিমানবন্দরের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দুইজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনার পর দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে আজারবাইজান সরকার। সূত্র: বিবিসি, রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights