বিশ্বকাপের ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ তালিকায় এগিয়ে কারা?

অনলাইন ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল শেষে টুর্নামেন্টের সবচেয়ে মর্যাদার্পূণ ব্যক্তিগত পুরস্কার ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’-এর জন্য মনোনীত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবারের তালিকায় জায়গা পেয়েছেন বিভিন্ন দেশের মোট আটজন ক্রিকেটার। ইতোমধ্যে

এদিকে সেমিফাইনালে নাটকীয় লড়াইয়ে ইংল্যান্ডকে সাত রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। আগামী রবিবার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে ভারত।

আইসিসি’র ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’-এর মনোনীতদের তালিকায় সবার ওপরে রয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকস। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে তিনি চারবার ম্যাচসেরা হয়েছেন। পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে করেছেন ২২৬ রান এবং বল হাতে নিয়েছেন ৯ উইকেট।

দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিদিও জায়গা পেয়েছেন তালিকায়। তার বৈচিত্র্যময় স্লোয়ার ডেলিভারি প্রতিপক্ষ ব্যাটারদের জন্য কঠিন হয়ে উঠেছিল। সাত ম্যাচে তিনি নিয়েছেন ১২ উইকেট, ইকোনমি রেট ছিল ৭ দশমিক ১৯।

এ তালিকায় আছেন প্রোটিয়াদের অধিনায়ক এইডেন মারক্রাম। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মনোনয়ন পেয়েছেন তিনি। আট ম্যাচে ২৮৬ রান করে তিনি ফাইনালের আগে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রানসংগ্রাহক এবং তার নেতৃত্বে দল সেমিফাইনাল পর্যন্ত অপরাজিত ছিল।

এছাড়াও টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক সাহিবজাদা ফারহান এবং সর্বোচ্চ উইকেট শিকারি শ্যাডলি ভ্যান স্কালকউইকও এই প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পুরস্কারের দৌড়ে রয়েছেন।

অন্যদিকে ফাইনালিস্ট নিউজিল্যান্ডের আছেন দুই ক্রিকেটার। টিম শেইফার্ড এবং রাচিন রবীন্দ্রও মনোনীত হয়েছেন। নিউজিল্যান্ডকে ফাইনালে উঠতে টিম শেইফার্ড এবং রাচিন রবীন্দ্র গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

আরেক ফাইনালিস্ট ভারতের হয়ে তালিকায় জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার সঞ্জু স্যামসন। ইতোমধ্যে তিনি ভারতের তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে উঠেছেন। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে টানা দুটি অর্ধশতক করে দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন তিনি।

‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ মনোনীত খেলোয়াড়রা

* উইল জ্যাকস
* সাহিবজাদা ফারহান
* লুঙ্গি এনগিদি
* এইডেন মারক্রাম
* রাচিন রবীন্দ্র
* শ্যাডলি ভ্যান স্কালকউইক
* টিম শেইফার্ট
* সঞ্জু স্যামসন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights