ওসি প্রদীপের ফাঁসির রায় দ্রুত কার্যকরের আহ্বান এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের

অনলাইন ডেস্ক

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের আহ্বান জানিয়েছে সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণে প্রতিষ্ঠিত এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন।

গতকাল সোমবার (৯ মার্চ) রাজধানীতে সংগঠনটির ইফতার ও অফিশিয়াল ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়েছে। সংগঠনটির প্রেসিডেন্ট লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খাঁন সাইফ এ আহ্বান জানান।

তিনি বলেন, হাদি হত্যার বিচার বাংলাদেশের মাটিতে সম্ভব হলে মেজর সিনহার বিচারও প্রধানমন্ত্রী তারেক রহমানের আমলেই সম্ভব। প্রতিশ্রুতি অনুযায়ী বঞ্চিত অফিসারদের ব্যাপারে সেকেন্ড বোর্ড গঠনের আহ্বান জানান তিনি। অবিলম্বে তিনি ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের আহ্বান জানান।

এছাড়াও একটি শক্তিশালী সামরিক বাহিনী গড়তে প্রতিরক্ষা বাজেটে ব্যয় বাড়ানোর আহ্বানও জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের পাশাপাশি বিভিন্ন অঙ্গনের বেসামরিক বিশিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত অতিথিরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights