ট্রাম্পের সঙ্গে ফোনকলে ইরান নিয়ে কী কথা বললেন পুতিন

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই টেলিফোন আলাপে তিনি ইরান সংঘাত নিয়ে কথা বলেন। পুতিন যুদ্ধ দ্রুত শেষ করতে তিনি কিছু প্রস্তাব দিয়েছেন।

ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের জানান, ট্রাম্পের সঙ্গে ফোনালাপে পুতিন ইরান যুদ্ধের দ্রুত সমাধানের লক্ষ্যে তার প্রস্তাবগুলো তুলে ধরেন।

আলোচনায় ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক তেলের বাজারের প্রেক্ষাপটে ভেনেজুয়েলার পরিস্থিতিও উঠে আসে বলে জানান উশাকভ।

এদিকে পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। ক্রেমলিনে এক বৈঠকে তিনি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন শিগগিরই পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।

তিনি জানান, রাশিয়ার তেল ও গ্যাস কোম্পানিগুলোকে বর্তমান পরিস্থিতির সুযোগ নিতে হবে। একই সঙ্গে তিনি বলেন, ইউরোপসহ বিভিন্ন দেশের সঙ্গে রাজনীতির বাইরে দীর্ঘমেয়াদি চুক্তির ভিত্তিতে জ্বালানি সরবরাহে রাশিয়া প্রস্তুত।

পুতিনের ভাষায়, মস্কো তাদের ‘বিশ্বস্ত অংশীদারদের’ কাছে জ্বালানি সম্পদ সরবরাহ অব্যাহত রাখবে।

রাশিয়া বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ এবং প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বড় মজুদ রয়েছে দেশটিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights