আরো নতুন ৮ পদ যুক্ত হলো ছাত্রলীগে

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের আকার অপরিবর্তিত রেখেই নতুন করে যুক্ত হয়েছে আটটি পদ। মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বর্তমান বাস্তবতার সঙ্গে মিল রেখে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে এসব পদ যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। পূর্ণাঙ্গ কমিটিতে এসব পদে মনোনয়ন দেওয়া হবে বলে জানান তিনি।

ছাত্রলীগের নতুন পদগুলো হলো অটিজম বিষয়ক সম্পাদক, মানবাধিকার বিষয়ক সম্পাদক, মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক, কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক, ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক, টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) বিষয়ক সম্পাদক, উদ্যোক্তা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights