কলাপাড়ায় পুকুরে মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে উদ্যোক্তাদের প্রশিক্ষণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরে মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে উদ্যোক্তাদের উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ২৫ জন প্রান্তিক চাষি অংশগ্রহণ করেন।

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দাবি সাউথ ডিভিশনের বরগুনা অঞ্চলের কলাপাড়া উপজেলার আওতাধীন মহিপুর শাখার অফিস উদ্যোগে কুয়াকাটার মেলাপাড়া গ্রামে মঙ্গলবার সকাল ১০টায় এ কর্মশালার উদ্বোধন করেন দাবির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার বিএম আফজাল হোসেন।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মাহমুদুল হাসান, আঞ্চলিক ব্যবস্থাপক ওয়াশ কর্মসূচি শফিকুল ইসলাম, এরিয়া ম্যানেজার মীর সোহেল, সিনিয়র শাখা ব্যবস্থাপক মর্তুজা বিল্লাহ এবং এক্সটেনশন অফিসার (কৃষি ও বিমা) সাইমুন ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, পুকুরে মুক্তা চাষ বর্তমানে একটি সম্ভাবনাময় ও লাভজনক উদ্যোগ। সঠিক প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে এ খাতে নতুন উদ্যোক্তা তৈরি হবে এবং বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মুক্তা চাষের আধুনিক পদ্ধতি, পরিচর্যা, ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। এতে প্রশিক্ষক হিসেবে মুক্তাচাষি সুজন মিয়া প্রশিক্ষণ প্রদান করেন।

প্রশিক্ষণে মহিপুর থানার বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক বেকার যুবক অংশগ্রহণ করেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে নতুন উদ্যোক্তা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights