ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ বুধবার দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

গণশিক্ষা প্রতিমন্ত্রী

দুপুরে মিরপুরে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যালয় ভিজিট করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিকাল ৪টায় কাকরাইলে হোটেল রাজমনি ঈশা খাঁয় বাংলাদেশ জন্যঅধিকার পার্টির ইফতার মাহফিলে যোগ দেবেন তিনি।

এরপর পুরান ঢাকার বকশিবাজারে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইফতার মাহফিল যোগ দেবেন প্রতিমন্ত্রী।

সংসদ সদস্য আরমান

দুপুর আড়াইটার দিকে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান গাবতলী বাসস্ট্যান্ড এলাকা পরিদর্শন করবেন।

এ সময় তিনি পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী ও দোকানদারদের সঙ্গে কথা বলবেন। স্থানীয় প্রশাসনের সদস্যরাও উপস্থিত থাকবেন।

ছাত্রশিবির

বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে শহীদ দিবস উপলক্ষে ‘পেশিশক্তি প্রদর্শন ও আধিপত্য বিস্তারের প্রবণতা: ছাত্ররাজনীতির গুণগত পরিবর্তনের পথে চ্যালেঞ্জ ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির মেডিকেল জোন।

মামুনুল হক

আজ বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘গণভোটের রায় বাস্তবায়নে অনীহা: উদ্বিগ্ন নাগরিক সমাজ’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। বৈঠকে দেশের বিশিষ্ট আলেম-উলামা, বুদ্ধিজীবী, রাজনীতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights