তোমার বুকে আমায় কবর দিবে?

জাহারা মিতু

তোমার প্রেমে যদি কখনো মারা যাই,
তোমার বুকে আমায় কবর দিবে?
সাদা কাপড়ে মোড়ানো আমি,
টকটকে মুখ আমার,
চোখ দুখানি বন্ধ,
নিঃশ্বাস নেই বলে কাঁপবেনা আমার বুক।
নিস্তেজ আমি, নিঃস্বার আমি,
পড়ে থাকবো তোমার বুকের মধ্যিখানে।
ডাকবোনা আর কখনো, “প্রিয়তম আমার বলে”
তুমি কি তখনো চেয়ে থাকবে?
দুচোখ ভরে দেখবে আমায়?
কপাল ছুঁতে ইচ্ছা করবে?
চুমু খেতে ইচ্ছা করবে?
বিশুদ্ধ যে সম্পর্ক তার নাম নিতে ইচ্ছা করবে?
পাপ সেদিন সব দূরে রবে, হাত-পা সব খুলে যাবে?
সেদিন তোমার সাহস হবে?
সত্যিই যদি মারা যাই?
তোমার বুকে আমায় কবর দিবে?

(ফেসবুক থেকে সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights