মুন্সীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় শুটারগান-রিভলভারসহ কার্তুজ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ঝোঁপের ভেতর থেকে একটি ওয়ান শুটারগান, একটি রিভলভার ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার রাত ১১টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি জুনিয়র স্কুল সড়কের পশ্চিম পাশে জনৈক হারুনের বাড়ির নিকটবর্তী রাস্তার ধারের ঝোঁপ থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার নির্দেশনায় পরিদর্শক (তদন্ত) সজীব দে’র নেতৃত্বে অভিযান পরিচালনার সময় পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে একটি ওয়ান শুটারগান, একটি রিভলভার এবং তিন রাউন্ড কার্তুজ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অস্ত্রগুলো সেখানে ফেলে পালিয়ে গেছে।

এ ঘটনায় অস্ত্রের মালিককে শনাক্ত ও আরও অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যাপক অভিযান অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights