হিজবুল্লাহর রকেট ও ইরানের ক্লাস্টার বোমার কবলে ইসরায়েল

অনলাইন ডেস্ক

ইসরায়েলের আপার গ্যালিলি অঞ্চলে সর্বশেষ দফা হামলায় বেশ কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এলাকাটি লেবানন সীমান্ত সংলগ্ন হওয়ায় ধারণা করা হচ্ছে, এগুলো হিজবুল্লাহর ছোঁড়া রকেটে ক্ষতি হয়েছে।

এর আগে দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলজুড়েও বেশ কিছু হামলা হয়েছে। দক্ষিণের নেগেভ মরুভূমির একটি বেদুইন গ্রামেও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে।

মধ্য ইসরায়েলের বেন গুরিয়েন বিমানবন্দরের কাছের শহর শোহামেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সেখানে একটি ভবনে আগুন ধরে যাওয়ায় ৩০ জন বাসিন্দাকে সরিয়ে নিতে হয়েছে। সূত্র : আল–জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights