বাংলাদেশের জাহাজকে হরমুজ প্রণালী পার হতে দেওয়া হবে: ইরানের রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক

ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমী জাহানাবাদী জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যে বাংলাদেশের জন্য জ্বালানিবাহী জাহাজকে হরমুজ প্রণালী পারের সুযোগ দেওয়া হবে।

শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানের ফাঁকে তিনি সাংবাদিকদের বলেন, “আমি দেখেছি যে আপনার দেশে জ্বালানি সংকট রয়েছে। জ্বালানি সমস্যার জন্য, প্রধানমন্ত্রী তারেক রহমান ও জ্বালানিমন্ত্রী বাংলাদেশের তেল ট্যাঙ্কারগুলিকে চলাচলের অনুমতি দেওয়ার জন্য ইরান সরকারকে অনুরোধ করতে বলেছেন।

তিনি আরও বলেন, আমি এটি করেছি। আমি ইরানের সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি এবং তারা প্রস্তুত। যদি আপনার কাছে এমন কোনো জাহাজ থাকে, যা হরমুজ প্রণালীতে আপনার জন্য জ্বালানি পরিবহন করতে চায়, তাহলে আমরা আপনার জাহাজগুলোকে নিরাপদে যেতে দেব, যাতে বাংলাদেশের মানুষ এবং এখানকার প্রিয় মানুষদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়।

আল-কুদস কমিটি বাংলাদেশের উদ্যোগে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির শাহাদাত ও আন্তর্জাতিক আল-কুদস দিবস র্শীষক আলোচনা সভায় যোগ দেন ইরানের রাষ্ট্রদূত।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে সংঘাতের জেরে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহে লাগাম টেনেছে ইরান। দেশটির অনুমতি ছাড়া কোনো জাহাজ পাড়ি দেওয়ার সুযোগ না থাকায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু করার পর থেকে পারস্য উপসাগরীয় দেশটি বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ১৬টি জাহাজে হামলা চালিয়েছে। বিশ্ববাজারে তেল সরবরাহের ২০ শতাংশই পরিবাহিত হয় এই জলপথ দিয়ে। হরমুজ প্রণালি হয়ে মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights