ইসরায়েলের পুলিশ সদরদপ্তর ও স্যাটেলাইট কেন্দ্রে হামলার দাবি ইরানের

ইসরায়েলের গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, রবিবার সকালে তারা শক্তিশালী ড্রোন হামলা চালিয়ে ইসরায়েলের বিশেষ পুলিশ ইউনিটের সদরদপ্তর ও একটি প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করেছে।

ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে এমনটাই দাবি করেছে। বলা হয়েছে, হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের বিশেষ পুলিশ ইউনিট লাহাভ ৪৩৩–এর সদরদপ্তর এবং গিলাত প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র।

তবে হামলাগুলো ঠিক কোথায় হয়েছে বা এতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে ইরান বিস্তারিত কোনো তথ্য দেয়নি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো সেনাবাহিনীর এই বিবৃতি প্রকাশ করেছে।

এদিকে, ইসরায়েলের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়তে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা। সূত্র : আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights