জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ঘিরে সৃষ্ট সংকটে জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা বলেন, জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে। এছাড়া জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো মূল্যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে। এজন্য প্রয়োজনে আইএমএফ ও বিশ্বব্যাংক থেকে ঋণ নেওয়া হবে। এর পাশাপাশি বিভিন্ন খাত থেকে কাটছাট করে নিজস্ব উৎস থেকে অর্থ সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ফ্যামিলি কার্ডে কোনো রাজনীতিকরণ করা হয়নি। কৃষক কার্ড প্রদানেও রাজনীতিকরণ করা হবে না। যিনি যোগ্য, তিনিই কৃষক কার্ড পাবেন। যদিও আগে এসব ক্ষেত্রে রাজনীতিকরণ করা হতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights