ঝড়ো হাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক

প্রচণ্ড ঝড় ও দমকা হাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। দুর্ঘটনা এড়াতে রবিবার (১৫ মার্চ) রাত পৌনে ১১টার দিকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার এডিজিএম মো. সালাম হোসেন।

তিনি জানান, পদ্মা নদীতে তীব্র ঝড়ো বাতাস ও বৈরি আবহাওয়ার কারণে নিরাপত্তার কথা বিবেচনা করে এই নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নৌরুটে চলাচলকারী সব ধরনের নৌযান দুই ফেরিঘাটের পন্টুনে নিরাপদে নোঙর করে রাখা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ফেরি চলাচল শুরু করা হবে। এতে দুই পাড়ে যানবাহন পারাপারে সাময়িক ভোগান্তির আশঙ্কা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights