অনিয়ন্ত্রিত উত্তেজনা পুরো অঞ্চলকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছে: ম্যাক্রোঁ

অনলাইন ডেস্ক
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছেন। তিনি সতর্ক করে বলেছেন, অনিয়ন্ত্রিত উত্তেজনা পুরো অঞ্চলকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছে।

ফরাসি প্রেসিডেন্ট বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতা যত দ্রুত সম্ভব পুনরুদ্ধার করতে হবে বলে মন্তব্য করেছেন ম্যাক্রোঁ। তাঁর যুক্তি শান্তি এবং নিরাপত্তা কেবল একটি নতুন রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামোর মাধ্যমেই অর্জন করা সম্ভব।

ম্যাক্রোঁ বলেন, ‘এমন একটি কাঠামো অবশ্যই নিশ্চিত করবে যেন ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, পাশাপাশি তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে তাদের অস্থিতিশীল কার্যকলাপের ফলে তৈরি হওয়া হুমকিগুলোও মোকাবেলা করতে হবে।’

ফরাসি প্রেসিডেন্ট আরও বলেছেন, তিনি পেজেশকিয়ানকে ইরান প্রত্যক্ষভাবে বা প্রক্সিদের মাধ্যমে লেবানন ও ইরাকসহ অঞ্চলের দেশগুলোর ওপর যে অগ্রহণযোগ্য হামলা চালাচ্ছে, তা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights