ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ

টাঙ্গাইল প্রতিনিধি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ। এতে ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন পারাপার করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে যানবাহনের বাড়তি চাপ ও মহাসড়কের এলেঙ্গা পয়েন্টে চলমান নির্মাণকাজের কারণে কিছু স্থানে যানবাহনের জটলা তৈরি হচ্ছে। তবে এখন পর্যন্ত মহাসড়কের কোথাও বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি।

টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান, মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে দিন-রাত ২৪ ঘণ্টা পর্যায়ক্রমে ৮ শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। উত্তরের পথে যাত্রীরা স্বস্তিতেই বাড়ি ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights