ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় আকস্মিক শিলাবৃষ্টি ও ঝড়ে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। শিলাবৃষ্টির কারণে আমের মুকুলের পাশাপাশি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। সোমবার রাত সাড়ে ৯টায় জেলার হরিপুর উপজেলার বিভিন্নস্থানে শিলা বৃষ্টি শুরু হয়।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকেই দমকা হাওয়া বইতে থাকে হরিপুর উপজেলার বিভিন্ন স্থানে। রাত সাড়ে ৯টা থেকে শিলাবৃষ্টি শুরু হয়। বলছেন শিলার আঘাতে ভুট্টা, গম, আমের মুকুলসহ বিভিন্ন ফসলে ক্ষতির সম্মুখীন হবেন কৃষকেরা।

জেলা কৃষি অধিদপ্তর থেকে বলা হচ্ছে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights