সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন

পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ বলেছেন, সরকার নির্বাচিত হওয়ার পর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে। এর ধারাবাহিকতায় খাল খনন শুরু করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহিমাগঞ্জে শিংজানি খাল খনন কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, দেশের কৃষি উন্নয়ন ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে খাল-নদী পুনঃখনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের এ ধরনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে। শিংজানি খাল খননের ফলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমে আসবে।

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার জসীম উদ্দিনসহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights