বিশ্বস্ত বন্ধু হয়ে ইরানের পাশে থাকার আশ্বাস মস্কোর

অনলাইন ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের নেতৃত্ব ও জনগণের প্রতি পারস্য নববর্ষ নওরোজ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তিনি ইরানের পাশে মস্কোর সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।

শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ক্রেমলিন।

বিবৃতিতে বলা হয়, ইরানের নেতাদের কাছে নওরোজের শুভেচ্ছা পাঠানো হয়েছে। ভ্লাদিমির পুতিন ইরানের জনগণকে এই কঠিন পরীক্ষা অতিক্রম করার জন্য শক্তি কামনা করেছেন। তিনি বলেছেন, এই কঠিন সময়ে মস্কো তেহরানের বিশ্বস্ত বন্ধু এবং নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে আছে।

রাশিয়া দীর্ঘদিন ধরে ইরানে মিত্র হিসেবে নিজেদের অবস্থান প্রকাশ করেছে। দেশটি গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে। গত বুধবার ইসরায়েলি বিমান হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানির নিহত হওয়ারও নিন্দা জানায়।

এছাড়া ইরানকে মানবিক সহায়তা হিসেবে ১৩ টনেরও বেশি ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে রাশিয়া। যা যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরানের জন্য প্রথম বড় সাহায্য হিসেবে বিবেচিত। পাশাপাশি মার্কিন সংবাদমাধ্যমে ইরানকে যুদ্ধে তথ্যগত সহায়তা দেওয়ার খবরও প্রকাশিত হয়েছে। তবে দেশটি সরাসরি সামরিক হস্তক্ষেপ এড়িয়ে চলেছে।

সূত্র: মস্কো টাইমস, রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights