বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য

অনলাইন ডেস্ক
ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অসম যুদ্ধের ১০ম দিনে (গত ৯ মার্চ) মার্কিন মিত্র দেশ বাহরাইনে বড় একটি হামলা হয়। হামলায় ব্যাপক বিস্ফোরণে কেঁপে ওঠে দেশটি। এতে কয়েক ডজন বেসামরিক নাগরিক আহত এবং ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছিল।

ওই বিস্ফোরণে যে ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছিল, তা যুক্তরাষ্ট্র পরিচালিত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ ছিল বলেই মনে করা হচ্ছে। এমনটাই উঠে এসেছে একদল একাডেমিক গবেষকের বিশ্লেষণে। বিশ্লেষণটি পর্যালোচনা করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

গত ৯ মার্চ উপসাগরীয় এই দেশটিতে ঘটে যাওয়া ওই হামলায় শিশুসহ ৩২ জন আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর ছিল। এর আগে, বাহরাইন ও ওয়াশিংটন এই ঘটনার জন্য ইরানি ড্রোন হামলাকে দায়ী করেছিল।

রয়টার্সের প্রশ্নের জবাবে বাহরাইন প্রথমবারের মতো স্বীকার করেছে, রাজধানী মানামার উপকণ্ঠে সিত্রা দ্বীপের মাহাজ্জা এলাকায় ঘটে যাওয়া বিস্ফোরণে একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র জড়িত ছিল। এই এলাকাটি একটি তেল শোধনাগারের জন্য পরিচিত।

বাহরাইনের এক সরকারি মুখপাত্র বলেন, ক্ষেপণাস্ত্রটি আকাশে ইরানি একটি ড্রোন সফলভাবে প্রতিহত করেছিল, যার ফলে প্রাণহানি এড়ানো গেছে। তিনি বলেন, ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা প্যাট্রিয়ট প্রতিরোধ ক্ষেপণাস্ত্র বা ইরানি ড্রোনের সরাসরি ভূমিতে আঘাতের কারণে ঘটেনি।

তবে মাহাজ্জা এলাকায় ঘটনার সঙ্গে ইরানি ড্রোন জড়িত ছিল- এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত বাহরাইন বা যুক্তরাষ্ট্র কেউই উপস্থাপন করেনি। বাহরাইনের সেই বিস্ফোরণ পরবর্তী ভিডিওতে দেখা গেছে ঘরবাড়ির চারপাশে ধ্বংসস্তূপ, রাস্তায় ধুলোর পুরু স্তর, এবং বাসিন্দাদের আর্তনাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights