অস্ট্রেলিয়া সফরের সূচি চূড়ান্ত, মাঠে নামছে শান্ত-জ্যোতিরা

অনলাইন ডেস্ক

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি বছরের আগস্টে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর অক্টোবরে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দলও। ঘরের মাঠের আসন্ন এসব সিরিজগুলোর সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

নাজমুল হোসেন শান্তরা কেবল দুটি টেস্ট ম্যাচ খেলবে। ডারউইনে প্রথম টেস্ট মাঠে গড়াবে ১৩ আগস্ট। এরপর ২২ আগস্ট পরের টেস্ট ম্যাচ শুরু হবে ম্যাকায়তে। এরপর মেয়েদের সফর অক্টোবর মাসে। তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টির সিরিজ খেলবে অস্ট্রেলিয়া-বাংলাদেশ। ওয়ানডে সিরিজের তিন ম্যাচ ৯, ১১ এবং ১৪ অক্টোবর।

টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ আয়োজিত হবে ১৮, ২০ এবং ২২ অক্টোবর। ওয়ানডে সিরিজের সব ম্যাচ হবে ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে। অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ সিডনির নর্থ সিডনি ওভাল মাঠে। এর আগে ২০২৪ সালে বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।

একনজরে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের সূচি:

১৩-১৭ আগস্ট: প্রথম টেস্ট, ডারউইন

২২-২৬ আগস্ট: দ্বিতীয় টেস্ট, ম্যাকায়

একনজরে বাংলাদেশ নারী দলের অস্ট্রেলিয়া সফরের সূচি :

৯ অক্টোবর: প্রথম ওয়ানডে, অ্যালান বোর্ডার ফিল্ড

১১ অক্টোবর: দ্বিতীয় ওয়ানডে, অ্যালান বোর্ডার ফিল্ড

১৪ অক্টোবর: তৃতীয় ওয়ানডে, অ্যালান বোর্ডার ফিল্ড

১৮ অক্টোবর: প্রথম টি-টোয়েন্টি, নর্থ সিডনি ওভাল

২০ অক্টোবর: দ্বিতীয় টি-টোয়েন্টি, নর্থ সিডনি ওভাল

২২ অক্টোবর: তৃতীয় টি-টোয়েন্টি, নর্থ সিডনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights