ইরান যুদ্ধে বিশ্ব নেতাদের যোগ দেওয়ার আহ্বান নেতানিয়াহুর

অনলাইন ডেস্ক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রবিবার দেশটির আরাদ শহরে এক হামলার স্থান থেকে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘বিশ্ব নেতাদের এখন আমাদের সঙ্গে যোগ দেওয়ার সময় এসেছে। আমি দেখছি, কিছু নেতা সেই দিকে অগ্রসর হচ্ছেন।’

নেতানিয়াহু আরও বলেন, ‘ইরান পুরো বিশ্বকেই তার নিশানা করেছে।’

গতকাল শনিবার আরাদ ও কাছাকাছি দিমোনায় ইরানি মিসাইল হামলায় শতাধিক মানুষ আহত হয়েছেন। যার মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। হামলায় বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে। ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের কিছু মিসাইল আটকাতে ব্যর্থ হলে এ ঘটনা ঘটে।

নেতানিয়াহু বলেন, ‘এটি আমাদের ভবিষ্যতের লড়াইয়ে একটি খুব কঠিন সন্ধ্যা।’

নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পুরো বিশ্বের জন্য কাজ করছে। অন্যান্য দেশের নেতাদেরও এতে যোগ দেওয়া উচিত। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করে বলেন, ‘এই যুদ্ধ বিশ্বের নিরাপত্তার জন্য জরুরি।’

এদিকে ইরানকে বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি খুলে দিতে সময়সীমা বেঁধে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে। আন্তর্জাতিক সময়মান অনুযায়ী, ট্রাম্পের বেধে দেওয়া সময় শেষ হবে বাংলাদেশ সময় ২৪ মার্চ ভোরবেলা।

সূত্র: আল-জাজিরা, মিডল ইস্ট আই, আরব টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights