মুক্তি পাচ্ছে সাকিব অভিনীত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র

অনলাইন ডেস্ক

ক্রিকেট মাঠে কিংবা মাঠের বাহিরে সব জায়গায় সমানভাবে কাজ করে চলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে এবার সাকিব অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অমলিন থাকুক প্রতিটি হাসি’ আজ বৃহস্পতিবার মুক্তি পেতে যাচ্ছে।

গতকালই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটি ভক্তদের সঙ্গে ভাগাভগি করেছিলেন সাকিব।

মূলত এটি একটি মোবাইল কোম্পানির জন্য তৈরিকৃত স্বল্পদৈর্ঘ চলচিত্র।
এর আগে গত মাসে আয়ারল্যান্ড সিরিজ চলাকালেই দুই ম্যাচের ফাঁকে চট্টগ্রামের সিআরবিতে এই স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রটির শুটিং করেছিলেন সাকিব। সব কাজ শেষে এখন শুধু মুক্তির অপেক্ষা। সাকিব ছাড়াও এতে অভিনয় করেছে প্রান্তর দস্তিদারসহ আরও বেশ কয়েকজন গুণী অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights