মোদি সবচেয়ে বড় অনুপ্রবেশকারী
কলকাতা প্রতিনিধি
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘সবচেয়ে বড় অনুপ্রবেশকারী’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘মোদি জি দুবাই যাচ্ছেন, সেখানে বন্ধুত্ব করছেন, গলা মেলাচ্ছেন। এতে তাঁর কোনো অসুবিধা হচ্ছে না। বলছেন না যে ওরা হিন্দু না মুসলিম? কিন্তু আপনি (মোদি) ভারতে এসে সব ভুলে যাচ্ছেন। আপনি বলছেন এদের নাম কেটে দাও, ওদের নাম বাদ দিয়ে দাও- কারণ ওরা অনুপ্রবেশকারী। কিন্তু আমি বলব, আপনিই সবচেয়ে বড় অনুপ্রবেশকারী। আপনি জোর-জবরদস্তি করে রাজ্যকে নিয়ন্ত্রণ করছেন।’
গত শনিবার কলকাতার রেড রোডে আয়োজিত সবচেয়ে বড় ঈদের জামাত শেষ হওয়ার পর ধর্মপ্রাণ মানুষদের শুভেচ্ছা জানাতে মমতা ব্যানার্জি বক্তব্য রাখেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে উপরোক্ত কথা বলেন।
