সত্যি কী সৌদি যুবরাজ ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে বলেছেন?

অনলাইন ডেস্ক

ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে মার্কিন প্রেসিডেন্টকে সৌদি যুবরাজ উৎসাহ দিয়েছেন—এমন গুঞ্জন ছড়িয়েছে। তবে বিষয়টি নিয়ে রয়েছে ভিন্নমুখী তথ্য।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ব্যক্তিগতভাবে ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে আহ্বান জানিয়েছেন। তিনি চলমান সংঘাতকে মধ্যপ্রাচ্য নতুনভাবে গঠনের একটি ‘ঐতিহাসিক সুযোগ’ হিসেবে দেখছেন বলেও উল্লেখ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক একাধিক আলোচনায় যুবরাজ ট্রাম্পকে সামরিক চাপ অব্যাহত রাখতে বলেন এবং ইরানের বর্তমান সরকারকে সরিয়ে দেওয়ার কথাও তোলেন। তার মতে, ইরান দীর্ঘমেয়াদে উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতার জন্য বড় হুমকি।

তবে এই দাবির বিপরীতে সৌদি আরবের সরকারি অবস্থান ভিন্ন। দেশটির কর্মকর্তারা প্রকাশ্যে বলেছেন, তারা এই সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চান এবং দীর্ঘমেয়াদি যুদ্ধের পক্ষে নন।

এদিকে বিশ্লেষকদের মতে, ইসরায়েল ইরানকে দুর্বল হওয়াকে কৌশলগত সুবিধা হিসেবে দেখতে পারে। কিন্তু সৌদি আরব আশঙ্কা করছে—ইরান পুরোপুরি ভেঙে পড়লে তা আরও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে।

চলমান এই যুদ্ধ ইতোমধ্যে অঞ্চলের অর্থনীতি ও নিরাপত্তায় বড় প্রভাব ফেলেছে। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে তেল সরবরাহ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ঝুঁকির মুখে পড়েছে।

প্রতিবেদন আরও বলছে, ট্রাম্প প্রশাসন একদিকে আলোচনার ইঙ্গিত দিলেও, অন্যদিকে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বা খারগ দ্বীপ দখলের মতো কঠোর পদক্ষেপও বিবেচনা করছে। তবে দীর্ঘস্থায়ী যুদ্ধ আরও বড় সংঘাতে রূপ নিতে পারে—এমন উদ্বেগও বাড়ছে নীতিনির্ধারকদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights