রংপুরে মাদক মামলার পলাতক দুই আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুরে পৃথক অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুইজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
বুধবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
গ্রেফতারকৃতরা হলেন- রংপুর নগরীর কামারপাড়া এলাকার মৃত সাজু মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৪৮) ও রংপুরের বীরভদ্র বালাটারি এলাকার মাহামুদ উল্লাহর ছেলে শফিকুল ইসলাম ওরফে শফিক।
র্যাব জানায়, র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরে আভিযানিক দল মঙ্গলবার বিকেলে রংপুর মহানগরীর কোতোয়ালি থানা এলাকার লালবাগ খামারপাড়া আলমনগরে অভিযান পরিচালনা করে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত পলাতক আসামি শহিদুল ইসলামকে গ্রেফতার করে।
পৃথক অপর একটি অভিযানে র্যাব-১৩ এর একটি আভিযানিক দল বুধবার ভোররাতে রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানার বড় রংপুর এলাকা থেকে মাদক মামলার ৬ মাসের ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি শফিকুল ইসলাম ওরফে শফিককে গ্রেফতার করে। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
