দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

অনলাইন ডেস্ক

বৈরী আবহাওয়ার কারণে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়ছে। শনিবার (২৮ মার্চ) সকাল ৭টার দিকে নদীতে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি কমে গেলে ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) জেসানুল ইসলাম তপু বলেন, হঠাৎ করেই নদীতে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হয়। ঝোড়ো হাওয়ার কারণে নদী উত্তাল হয়ে যায়। তাই দুর্ঘটনা এড়াতে রাত ৩টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় পাটুরিয়া প্রান্তে ৮টি ফেরি ও দৌলতদিয়া প্রান্তে ৪টি ফেরি ঘাটে নোঙর করা হয়েছে। তবে মাঝ নদীতে কোনো ফেরি নেই। বৈরী আবহাওয়া কেটে গেলে সকাল ৭টার দিকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বর্তমানে এই নৌরুটে ১২টি ফেরি চলাচল করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights