মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকের নিকট তেল বিক্রয় না করায় পাম্পকে জরিমানা

অনলাইন প্রতিবেদক

মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকের নিকট তেল বিক্রয় না করায় জামালপুর সদর উপজেলার পিটিআই মোড়ে অবস্থিত মেসার্স জুই এন্টারপ্রাইজ পেট্রোল পাম্পকে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ শনিবার সকালে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ তাদের কাছ থেকে এই জরিমানা আদায় করেন।

জানা যায়, সকাল থেকে মোটসাইকেল চালকেরা পেট্রোল নিতে গেলে জুই এন্টারপ্রাইজ থেকে চালকদের জানানো হয় তাদের কাছে কোনো পেট্রোল নেই। তাদের এ দাবির সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ ও অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ ঘটনাস্থলে যান। সরেজমিনে পরিদর্শন শেষে ১২টি ড্রামে প্রায় ২৫০০ লিটার পেট্রোলের মজুদ পাওয়া যায়।

মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকের নিকট তেল বিক্রয় না করার অপরাধে মেসার্স জুই এন্টারপ্রাইজের ম্যানেজারকে ভোক্তা অধিকার সংক্ষণ আইন, ২০০৯ এর অধীন ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উপস্থিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় সু-শৃঙ্খলভাবে সরকার নির্ধারিত মূল্যে গ্রাহকদের মাঝে তেল বিতরণ শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights