খোঁজ মিলল কিউবায় ত্রাণ সহায়তা নিয়ে যাওয়া দুই নৌকার, নিরাপদে পৌঁছালো হাভানায়

মেক্সিকো থেকে মানবিক ত্রাণ নিয়ে যাওয়া দুটি পালতোলা নৌকা নিরাপদে কিউবার রাজধানী হাভানায় পৌঁছেছে, শুক্রবার জানিয়েছে মেক্সিকোর নৌ বাহিনী।

খারাপ আবহাওয়ার কারণে নৌকা দুটির গন্তব্যে পৌঁছাতে বিলম্ব ঘটে। দেরির পর নৌকা দুটি নিখোঁজ ঘোষণা করা হয় এবং ক্যারিবীয় সাগরে তাদের খোঁজে অনুসন্ধান অভিযান চালানো হয়। শনিবার মেক্সিকোর নৌ বাহিনী জানিয়েছে, উভয় নৌকা হাভানায় নিরাপদে পৌঁছেছে।

মেক্সিকোর নৌ বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার নিখোঁজ ঘোষণার পর শুক্রবার একটি সামুদ্রিক নজরদারি উড়োজাহাজ নৌকাগুলোকে কিউবার ১৪৮ কিলোমিটার উত্তরপশ্চিমে খুঁজে পায়। ক্রুদের স্বাস্থ্যের অবস্থা ভাল আছে। খারাপ আবহাওয়ার কারণে নৌযানের গতি কমে গিয়েছিল।

এই নৌকাগুলো তেলের ঘাটতি, বিদ্যুৎ সংকট ও অন্যান্য জরুরি পরিস্থিতির মধ্য দিয়ে থাকা কিউবার জনগণের কাছে খাদ্য, ওষুধ, শিশুখাদ্য ও সোলার প্যানেল পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের অবরোধ ভাঙার এই ত্রাণ বহরের অংশ ছিল।

ত্রাণ বহরের এক মুখপাত্র জানিয়েছেন, ‘নৌযানগুলো হাভানার পথে যাত্রা অব্যাহত রেখেছে। জরুরি ভিত্তিতে ত্রাণ পৌঁছে দেওয়ার মিশন শেষ করার পথে রয়েছে বহর।’

উল্লেখ্য, এই নৌকাগুলো ২১ মার্চ মেক্সিকোর ইসলা মুয়েরেস ছেড়েছিল। মঙ্গল-বুধবারের মধ্যে হাভানায় পৌঁছানোর কথা ছিল। তবে বৃহস্পতিবার পর্যন্ত দেরি হওয়ায় নৌকাগুলো নিখোঁজ ঘোষণা করতে হয়।

নুয়েস্ত্রা আমেরিকা জোটের মাধ্যমে এখন পর্যন্ত আকাশ ও সমুদ্রপথে কিউবায় আনুমানিক ২০ টনের মতো ত্রাণ পৌঁছেছে, যার মধ্যে খাদ্য, ওষুধ, সোলার প্যানেল ও বাইসাইকেল রয়েছে।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights