হাসপাতালে নতুন ডেঙ্গুরোগী ভর্তি নেই

অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন কোনো রোগী হাসপাতালে ভর্তি হয়নি।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন কোনো ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়নি। বর্তমানে দেশে সর্বমোট ২৫ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৬ জন এবং ঢাকার বাইরে নয়জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১৪ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৯০১ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় ৪৬৫ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৪৩৬ জন রয়েছেন।

একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৮৬৬ জন। এরমধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৪৪২ জন এবং ঢাকার বাইরে ৪২৪ জন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি এবং এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১০ জনের মৃত্যু হয়েছে।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights