ঝিনাইদহের ২৬ কিলোমিটার সড়কে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধি-
পরিবেশের ভারসাম্য রক্ষা ও বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গিকার বাস্তবায়নে
ঝিনাইদহে ২৬ কিলোমিটার সড়কে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে শৈলকুপা উপজেলার বসন্তপুর এলাকায় এ কর্মসূচীর উদ্বোধন করেন
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। সেসময় জেলা প্রশাসনের কর্মকর্তা
ছাড়াও সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সড়কপথকে সবুজে ঘেরা রাখতে
ধারাবাহিকভাবে এ ধরনের বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে। শেখপাড়া-লাঙ্গলবাধ
সড়কের ২৬কিলোমিটার এলাকায় প্রায় ২ হাজার ৫০০চারা রোপন করা হবে বলে
জানিয়েছেন তাঁরা।
ঝিনাইদহ জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, জেলার প্রতিটি
সড়কে পর্যায়ক্রমে সৌন্দর্যবর্ধক ও পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির গাছের
চারা রোপণ করা হবে। এই উদ্যোগের মাধ্যমে ঝিনাইদহ জেলাকে একটি নান্দনিক ও
পর্যটন সম্ভাবনাময় জেলায় রূপ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এ
ধরনের উদ্যোগ গ্রহণ করায় সড়ক ও জনপদ বিভাগকে স্বাগত জানাচ্ছি। একই
সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এখন থেকে তারা যে প্রকল্পগুলো গ্রহণ করবে,
সেখানে পরিবেশকে অগ্রাধিকার দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অন্তর্ভুক্ত করা।
