পদত্যাগপত্র জমা দিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল শাহিন

নিজস্ব প্রতিবেদক

পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মুহা. মুজাহিদুল ইসলাম শাহিন।

বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগপত্রে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২৮ আগস্ট তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত ছিলেন এবং তার ওপর অর্পিত দায়িত্ব সেই সময় থেকে যথাযথভাবে পালন করেছেন।

বর্তমানে ব্যক্তিগত কারণে দায়িত্ব পালন সম্ভব নয় বলে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা উল্লেখ করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights