হাজারীবাগে ভাড়া বাসায় মিলল ঢাবি শিক্ষার্থীর লাশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

রাজধানীর হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সীমান্ত (২৫) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সীমান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার বীরগাঁও গ্রামে। তার বাবার নাম সদরুল আমিন। তিনি হাজারীবাগের মনেশ্বর রোডের একটি বাসায় সাবলেট হিসেবে থাকতেন।

নিহতের চাচা রুহুল আমিন জানান, সীমান্ত ওই বাসায় থেকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন।

রুমমেটের বরাত দিয়ে তিনি জানান, বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে সীমান্ত নিজের কক্ষের দরজা বন্ধ করে রাখেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে বিষয়টি বাড়ির মালিককে জানানো হয়। পরে দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি হাজারীবাগ থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights