ড্রোনে ইরানি এতিম কন্যার নাম, মার্কিন পাইলটদের গোপন আস্তানা চুরমার করার দাবি

অনলাইন ডেস্ক

ইরানের আকাশসীমায় মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শুরু হওয়া ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর ৯১তম ধাপে ভয়াবহ ও বিধ্বংসী পাল্টা আক্রমণ চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। শুক্রবার ভোররাত থেকে শুরু হওয়া এই অভিযানে পারস্য উপসাগরীয় অঞ্চলের মার্কিন ও ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করা হয়েছে।

ইরানের দাবি মতে, এবারের অভিযানের একটি আবেগঘন দিক ছিল তিবরিজে মার্কিন হামলায় সপরিবারে নিহত হওয়া ১৮ মাস বয়সী শিশু হেলমার নামাঙ্কিত ড্রোন। তিবরিজের সেই হামলায় পরিবারের একমাত্র সদস্য হিসেবে বেঁচে যাওয়া এই এতিম শিশুর স্মরণে ‘আরাশ-২’ সুইসাইড ড্রোনের গায়ে লেখা ছিল, ‘হেলমার জন্য, তিবরিজের কন্যার জন্য, ইরানের কন্যার জন্য’।

আইআরজিসির জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, আরব আমিরাতে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটির বাইরে মার্কিন যুদ্ধবিমানের পাইলট ও ফ্লাইট ইঞ্জিনিয়ারদের একটি অত্যন্ত গোপন আস্তানা লক্ষ্য করে নির্ভুলভাবে আঘাত হেনেছে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানানো হয়েছে, হামলার পর ওই এলাকায় ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে এবং বিপুল সংখ্যক অ্যাম্বুলেন্সের যাতায়াত লক্ষ্য করা গেছে। একই সাথে ভারত মহাসাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ‘আব্রাহাম লিঙ্কন’ লক্ষ্য করে চারটি ‘কদর ৩৮০’ ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এছাড়া কুয়েতের আলি আল-সালেম ঘাঁটিতে থাকা মার্কিন এমকিউ-১ ড্রোন ইউনিটটিও ইরানি বাহিনীর ব্যাপক হামলার মুখে পড়েছে।

সূত্র: প্রেস টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights