ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগ্নের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার সকালে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাগান মাঠ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— রফিক সরকার (৫১) ও তার ভাগ্নে বাবু মিয়া (৩০)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে মামা-ভাগ্নে ধানক্ষেতে কীটনাশক স্প্রে করতে যান। এ সময় মাঠে পড়ে থাকা একটি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন বাবু মিয়া। তাকে উদ্ধার করতে গিয়ে রফিক সরকারও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights