“তোমার জন্য “
কবি-হাসিনা মরিয়ম
আমি এসেছিলাম-
তোমারই আঙ্গিনায়-
তুমি কি বুঝতে পারনি..
শোননি আমার পায়ের আওয়াজ…
একমুঠো রোদ্দুর হাতের মুঠোয় নিয়ে
রাত্রিকে আড়াল করে আমি এসেছিলাম
তুমি শোননি…
রাতজাগা পাখীর কোলাহল…
আমার উষ্ণ নিঃশ্বাস…
শীতের হিমেল স্পর্শ…
তোমাকে ছুঁয়ে গেছে-
শিউলির মদিরতা ছড়িয়ে দিয়েছে
আমার আগমনি বার্তা…
জোৎস্নার একটুকরো হাসি
ভরিয়ে দিয়েছে তোমার উঠোন,
তারপর ও বুঝতে পারনি
আমি এসেছিলাম কুয়াশার চাদর সরিয়ে,
দুহাতের অঞ্জলির ভরে
মুঠো মুঠো ভালবাসা নিয়ে
আমি এসেছিলাম…
তোমার হৃদয় দ্বারে একটু উষ্ণতার জন্য…।
